এটিএমের মাধ্যমে রবির রিচার্জ সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটর রবির গ্রাহকেরা এখন ব্যাংকের এটিএমের মাধ্যমে তাঁদের মুঠোফোন রিচার্জ করতে পারবেন। এজন্য আইটি কনসালট্যান্টস লিমিটেডের (আইটিসিএল) সঙ্গে চুক্তি করেছে রবি। রাজধানীর গুলশানে গতকাল বৃহস্পতিবার রবির প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চুক্তির ফলে ট্রাস্ট ব্যাংক ও যমুনা ব্যাংকের গ্রাহকেরা এটিএম কার্ডের মাধ্যমে যেকোনো রবি প্রি-পেইড নাম্বার রিচার্জ করতে পারবেন।১৬ ডিসেম্বর বিজয় দিবসে সেবাটির বাণিজ্যিক যাত্রা শুরু হবে। প্রাথমিকভাবে ট্রাস্ট ব্যাংক ও যমুনা ব্যাংকের গ্রাহকেরা সেবাটি নিতে পারবেন।