এটিপিএনের নতুন চেয়ারপারসন শহীদ উদ্দিন আকবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শহীদ উদ্দিন আকবরকে আগামী তিন বছরের জন্য এশিয়া প্যাসিফিক টেলিসেন্টার নেটওয়ার্কের (এটিপিএন) চেয়ারপারসন নির্বাচিত করা হয়েছে। এটিপিএন নির্বাহী কমিটি তাঁকে নির্বাচিত করে। সেই সঙ্গে এই আঞ্চলিক নেটওয়ার্কের হোস্ট প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্টকে (বিআইআইডি) দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশ, কম্বোডিয়া, ফিজি, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এবং এই দেশগুলোর আইসিটিফোরডি ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো নিয়ে গঠিত এটিপিএন একটি আঞ্চলিক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তি