প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইউএনডিপি ও ইউএসএইড সমর্থিত প্রকল্প এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের অফিশিয়াল ডিজিটাল মার্কেটিং এজেন্সি হলো ম্যাগনিটো ডিজিটাল। এ উপলক্ষে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এটুআইয়ের প্রজেক্ট ডিরেক্টর ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিরেক্টর জেনারেল কবির বিন আনোয়ার, প্রজেক্টের পিপলস পার্সপেকটিভ স্পেশালিস্ট নাইমুজ্জামান মুক্তা, কমিউনিকেশন এক্সপার্ট হাসান বেনাউল ইসলাম, প্রকিউরমেন্ট অ্যাসোসিয়েট জালাল উদ্দিন আহমেদ ও কমিউনিকেশন অ্যাসোসিয়েট এরশাদুল হামিদ উপস্থিত ছিলেন। ম্যাগনিটো ডিজিটালের পক্ষে ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার রিয়াদ হুসেইন, চিফ মার্কেটিং অফিসার আমের খান প্রমুখ। বিজ্ঞপ্তি।