প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য ডিউক অব এডিনবরা অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপনা পরিচালক। এখন থেকে তিনি অ্যাওয়ার্ডের আওতাধীন বাংলাদেশবিষয়ক কর্তৃপক্ষের ন্যাশনাল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। ট্রাস্টি বোর্ডের নির্বাচনে এমএম ইস্পাহানির ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানি অনারারি সেক্রেটারি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞপ্তি