এডিপি বাস্তবায়নে পিপিআর ভালোভাবে অনুসরণ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কেনাকাটায় সরকারি ক্রয়বিধি (পাবলিক প্রকিউরমেন্ট রুলস বা পিপিআর-২০০৮) ভালোভাবে অনুসরণ করা হলে তা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ইতিবাচক প্রভাব ফেলবে।গতকাল মঙ্গলবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে পিপিআরবিষয়ক সচেতনতামূলক প্রচারণা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এ কথা বলেন।পরিকল্পনামন্ত্র্রী আরও বলেন, সরকার পিপিআর অনুসরণে অনুকূল পরিবেশ তৈরি করতে আগ্রহী। এ জন্যই এই সচেতনতামূলক ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে, যাতে সঠিক বার্তা সরকারি ক্রয়-প্রক্রিয়ায় সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছে পৌঁছে দেওয়া যায়।বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামসের (বিসিসিপি) কারিগরি সহায়তায় আইএমইডির সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২ (পিপিআরপি-২)-এর অধীনে এই কর্মসূচির আয়োজন করে।আইএমইডি সচিব মো. হাবিব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মো. আবদুর রাজ্জাক, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং বিশ্বব্যাংক ঢাকা অফিসের ভারপ্রাপ্ত প্রধান জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সিপিটিইউএর মহাপরিচালক অমূল্য কুমার দেবনাথ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন। বিসিসিপির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রচার কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এ সময় পিপিআর সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, সরকারের চারটি ক্রয়কারী সংস্থাকে (এলজিইডি, আরএইচডি, আরইবি ও ডব্লিউডিবি) পিপিআরপি-২-এর উদ্দিষ্ট এজেন্সি হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর আগামী জানুয়ারির মধ্যে সিপিটিইউসহ চারটি উদ্দিষ্ট এজেন্সির ১৭টি অফিসে ই-টেন্ডারিং কার্যক্রম চালু করা হবে। বিজ্ঞপ্তি।