এডিবি-প্রধান জাপানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব জাপানের (বিওজে) পরবর্তী গভর্নর হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রধান হারুহিকো কুরোদাকে মনোনীত করেছেন।জাপান সরকার জানিয়েছে, কুরোদার (৬৮) সঙ্গে দুজন ডেপুটি গভর্নরের নামও ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন, টোকিওর গাকুশুইন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রফেসর কিকুও আইওয়াতা এবং বিওজের নির্বাহী পরিচালক হিরোশি নাকাসো।এই মনোনয়নকে পার্লামেন্টের অনুমোদন পেতে হবে। এই ঘোষণার কারণে দুই দিন চাঙা হওয়ার পর ডলার ও ইউরোর বিপরীতে ইয়েনের মূল্য আবার হ্রাস পেয়েছে। সূত্র: এএফপি।