এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক হলেন হাফিজ রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি নাগরিক এস হাফিজ রহমান সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক নিযুক্ত হয়েছেন। তিনি বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কায় এডিবির কার্যক্রমের দায়িত্ব পালন করবেন।এর আগে তিনি এডিবির প্রশান্ত মহাসাগরীয় বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তখন তিনি ওই অঞ্চলের ১৪টি দেশে এডিবির কার্যক্রমের দায়িত্বে নিয়োজিত ছিলেন।হাফিজ রহমান ১৯৯২ সালে এডিবিতে যোগ দেন। তিনি নেপালে এডিবির কান্ট্রি ডিরেক্টর ছিলেন। বিজ্ঞপ্তি।