এডিবির সহায়তা চেয়েছে সিএসই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিইসি) সভাপতি আল মারুফ খান দেশের পুঁজিবাজারে ডিমিউচুয়ালাইজেশন, সিএসইর ডিপোজিটরি লাইব্রেরির উন্নয়ন ও ই-লাইব্রেরি করার বিষয়ে এডিবির সহযোগিতা চেয়েছেন।বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো গতকাল সোমবার সিএসই পরিদর্শনে এলে সিএসইর সভাপতি এই সহযোগিতা চান। এ সময় উপস্থিত ছিলেন সিএসইর সহসভাপতি এম কে এম মহিউদ্দিন, পরিচালক নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী, আবদুল কে এ মুবিন, এ এস এম নাঈম, বিজন চক্রবর্তী প্রমুখ।