এডিসন গ্রুপ ও গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিম্ফনি মোবাইলের নির্মাতা প্রতিষ্ঠান এডিসন গ্রুপ ও সিলেটের শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের মধ্যে একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় এডিসন গ্রুপের কর্মকর্তা, কর্মচারী, তাঁদের পরিবার ও আত্মীয়স্বজন ৫৫ শতাংশ ছাড় পাবেন ওই রিসোর্টে। এডিসন গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এডিসন গ্রুপের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শহীদ এবং গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের পক্ষে হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং সায়েদুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।