এডিসন গ্রুপ নিয়ে এল হেলথ সার্ভিস অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিম্ফনি মুঠোফোনের নির্মাতা প্রতিষ্ঠান এডিসন গ্রুপের সঙ্গে মোবাইলভিত্তিক হেলথ সাপোর্ট অ্যান্ড্রয়েড অ্যাপ হেলথ কেয়ার ফর ইউয়ের একটি চুক্তি সই হয়েছে। এই অ্যাপটির মাধ্যমে গ্রাহকেরা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, সংরক্ষণ করে রাখতে পারবেন স্বাস্থ্য-সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য। এখন থেকে সিম্ফনি স্মার্টফোনে ও গুগল প্লে স্টোরে এই অ্যাপটি পাওয়া যাবে। এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ, পরিচালক (বিপণন) আশরাফুল হক, হেলথ কেয়ার ফর ইউয়ের চেয়ারম্যান পারসা তাজরিয়ান ও উপদেষ্টা এম হারুনুর রশীদের উপস্থিতিতে চুক্তিটি সই হয়। বিজ্ঞপ্তি