হ্যালিও সিরিজের আগের ফোনগুলোর ধারাবাহিকতায় এবার এডিসন গ্রুপ বাজারে এনেছে প্রিমিয়াম ডিজাইন ও ডুয়াল ব্যাক ক্যামেরা-সমৃদ্ধ নতুন স্মার্টফোন হ্যালিও এস২৫। রাজধানীর গুলশানের একটি হোটেলে সম্প্রতি স্মার্টফোনটি উদ্বোধন করেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ। এই সেটটির সঙ্গে থাকছে একটি ব্যাকপ্যাক এবং রবির বান্ডিল অফার। রবির অফারে প্রথম ৩ মাস অন নেটে ৩০০ মিনিট ও অফ নেটে ১০০ মিনিট ফ্রি কথা বলার সুযোগ এবং প্রথম ৩ মাস ৫ জিবি করে ফ্রি ডাটা পাওয়া যাবে। ফোনসেটটির পেছনে রয়েছে দুটি ক্যামেরা, যার মধ্যে একটি ১৩ মেগাপিক্সেল এবং আরেকটি ৫ মেগাপিক্সেল। ফ্রন্ট ফ্ল্যাশ থাকার কারণে অল্প আলোতেও ভালো ছবি উঠবে। ক্যামেরার ফিচারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বোকেহ মোড এবং প্রোফেশনাল মোড। বোকেহ মোড মূলত ডুয়াল ক্যামেরা ফিচারকে সম্পূর্ণরূপে কাজে লাগানোর জন্য তৈরি। স্মার্টফোনটি বাজারে পাওয়া যাচ্ছে ২১ হাজার ৯৯০ টাকায়। বিজ্ঞপ্তি