এডিসন গ্রুপের বার্ষিক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিম্ফনির মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপের বার্ষিক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ এবং ম্যানেজিং ডাইরেক্টর জাকারিয়া শহীদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সিম্ফনির সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক, ডিরেক্টর অব মার্কেটিং আশরাফুল হক, ডিরেক্টর অব স্ট্র্যাটেজিক এইচ আর আহমেদ পাশা, হেড অব প্ল্যানিং ও কন্ট্রোলিং মাকসুদুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পরে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।