প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিম্ফনি মোবাইল ফোনসেটের নির্মাতা প্রতিষ্ঠান এডিসন গ্রুপের কর্মকর্তারা সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ, ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহীদ ও জ্যেষ্ঠ পরিচালক মাকসুদুর রহমান। আরও উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের পরিচালক (করপোরেট অ্যাফেয়ারস) আব্দুল মালেক মিয়াজী এবং এডিসন এক্সপ্রেসের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার আশিক পাশা। বৈঠকে গ্রুপ চেয়ারম্যান আমিনুর রশীদ ফোনসেটের আমদানি শুল্ক কমানোর জন্য প্রস্তাব দেন এবং একই সঙ্গে মোবাইল ফোনসেট উৎপাদনের জন্য কারখানা করার অনুমতি চান। বিজ্ঞপ্তি