এতিমেরা বিনোদন পার্কে যেতে পারবে বিনা মূল্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এতিমদের বিনা মূল্যে অ্যামিউজমেন্ট পার্কে প্রবেশ ও রাইডে চড়ার সুযোগ দিলে শুল্ক ছাড় পাবেন এসব পার্ক মালিকেরা। বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অ্যামিউজমেন্ট পার্কের ৪৮ ধরনের রাইড আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে। এসব রাইড আনলে ১০ শতাংশ শুল্ক দিলেই চলবে।
বাজেট ঘোষণার পরপরই এনবিআর এ-সংক্রান্ত আদেশ কার্যকর করেছে। তবে এ ধরনের শুল্ক ছাড় পেতে চারটি শর্ত দিয়েছে এনবিআর।
শর্তগুলো হলো, বিনোদন পার্কটি যে জেলায় অবস্থিত সেই জেলার সরকারি ও বেসরকারি এতিমখানার শিশুদের প্রতিবছর কমপক্ষে দুই দিন বিনা মূল্যে পার্কে প্রবেশ এবং রাইডে চড়ার সুযোগ দিতে হবে; ওই জেলার জেলা প্রশাসকের নির্বাচিত বা মনোনীত ১০০ জন অসহায় ও গরিব শিশুদের একই সুযোগ দিতে হবে; মূসক নিবন্ধন নিতে হবে। বকেয়া মূসক না থাকলে বিদ্যমান অ্যামিউজমেন্ট পার্ক মালিকেরা নতুন রাইড আনতে শুল্ক ছাড় পাবেন।