অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের আওতায় আইটি বিষয়ক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের সঙ্গে চুক্তি করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি) ও এর অঙ্গপ্রতিষ্ঠান। সরকারের পক্ষে প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক। ১৯ জুলাই বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক শেখ মো. সেলিম ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ঢাকার পক্ষে চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুল আলীম, এনআইইটি নারায়ণগঞ্জের পক্ষে চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল আজিজ চুক্তিতে স্বাক্ষর করেন। এ প্রকল্পের আওতায় আইটিবিষয়ক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৯৫০ জন প্রশিক্ষণার্থী ২০১৭-১৮ অর্থবছরে প্রফেশনাল ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট কোর্সসমূহ তিন মাস ও ছয় মাস মেয়াদে ফ্রি প্রশিক্ষণসহ থাকা ও খাওয়ার সুযোগ পাবে। বিজ্ঞপ্তি