এনআরবি ও ওয়েস্টিনের সমঝোতা চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাহকদের সুবিধার্থে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছেন এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মেহমুদ হোসেন ও ওয়েস্টিন ঢাকার বিক্রয় ও বিপণন পরিচালক মো. আল আমিন। চুক্তির আওতায় এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকেরা রমজান মাসে ওয়েস্টিন ঢাকার সিজনাল রেস্টুরেন্ট থেকে একটি ইফতার ডিনারের সঙ্গে আরেকটি ফ্রি অফার পাবেন। গত বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ব্যাংক লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ইমরান আহমেদ ও ক্রেডিট কার্ড বিভাগের প্রধান মীর শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি