এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও ল্যাবএইড গ্রুপের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এফআই অ্যান্ড এডিসি কাজী মো. সাফায়েত কবির এবং ল্যাবএইড গ্রুপের চিফ অপারেটিং অফিসার আল ইমরান চৌধুরী চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সব ভিসা কার্ড হোল্ডাররা এখন থেকে ল্যাবএইডে চিকিৎসাসেবা নেওয়ার ক্ষেত্রে প্যাথলজিক্যাল অ্যান্ড বায়োকেমিস্ট্রি ইনভেস্টিগেশনে ১৫ শতাংশ; এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, ইকো ও ইটিটিতে ১০ শতাংশ; ল্যাবএইড কার্ডিয়াক হসপিটাল ও ল্যাবএইড স্পেশালাইজড হসপিটালে বেড চার্জে ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। বিজ্ঞপ্তি