এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দেওয়ান মুজিবুর রহমান সম্প্রতি পুনর্নিয়োগ পেয়েছেন। তিনি এ ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে এমডি ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে আসছেন। মুজিবুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি নেন। ১৯৭৬ সালে তিনি সিনিয়র অফিসার হিসেবে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি জনতা ব্যাংক ও বেসিক ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং কর্মসংস্থান ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের এমডি ছিলেন।
বিজ্ঞপ্তি