এনআরবি কমার্শিয়াল ব্যাংকের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইসেন্স পাওয়া নতুন বেসরকারি ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার রাতে এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘শুধু মুনাফার দিক নয়, সেবা ও উন্নয়নের দিক বিবেচনা করে এ ব্যাংক কার্যক্রম পরিচালনা করবে বলে আশা করি। অনেক দিন ধরেই এ দেশে ব্যাংকগুলো ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) পালন করে আসছে। এ ব্যাংকও এটি বজায় রাখবে।’অর্থমন্ত্রী আরও বলেন, বেসরকারি পর্যায়ের ব্যাংকের লাইসেন্স নিয়ে একসময় অনেক বিতর্ক ছিল। এখন আর সেসব নেই।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি নজরুল ইসলাম মজুমদার, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি নুরুল আমিন, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ফরাছত আলী প্রমুখ।