এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডি হলেন মো. আবদুল কুদ্দুস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেলেন মো. আবদুল কুদ্দুস। এর আগে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে অধ্যয়ন শেষে মো. আবদুল কুদ্দুস ১৯৭৭ সালে রূপালী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। ১৯৮৪ সালে তিনি আইএফআইসি ব্যাংকে যোগদান করেন। তিনি ওই ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেন। এ ছাড়া আবদুল কুদ্দুস বেসরকারি সিটি ব্যাংক লিমিটেডেও প্রিন্সিপাল শাখাসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ৩৬ বছরের কর্মজীবনে আবদুল কুদ্দুস দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি ও সেমিনারে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।