এনআরবি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মেহমুদ হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফিন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস সম্প্রতি ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডে (জিটিএফ)’ অংশগ্রহণমূলক একটি চুক্তিতে সই করেছেন। টেক্সটাইল ও চামড়াশিল্প খাতে পরিবেশবান্ধব প্রকল্পের জন্য মূলধনি যন্ত্রপাতি আমদানিতে অর্থায়নের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক ২০ কোটি ডলারের একটি জিটিএফ গঠন করেছে, যা চুক্তিবদ্ধ ব্যাংকগুলোর মাধ্যমে উল্লিখিত রপ্তানিমুখী টেক্সটাইল ও চামড়াশিল্প খাতে বিতরণ করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি