প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনআরবি ব্যাংক লিমিটেড ৪ আগস্ট পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মেহমুদ হোসেন রাজধানী ঢাকার একটি হোটেলে বর্ণিল এক অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থপনা পরিচালক ও সিআরও সাদউদ্দিন আহমেদসহ করপোরেট হেড অফিসের বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকেরা অংশ নেন। বিজ্ঞপ্তি