প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের জাজিরা উপজেলায় এনআরবি ব্যাংকের জাজিরা শাখার উদ্বোধন করা হয়েছে। ১০ মে শরীয়তপুর-১ আসনের সাংসদ বি এম মোজাম্মেল হক শাখাটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রাহমান, পরিচালক মো. ইদ্রিস ফরাজী, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জীশান হাসিব প্রমুখ। বিজ্ঞপ্তি।