এনআরবি ব্যাংকের নতুন এমডি মেহমুদ হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মেহমুদ হোসেন। এর আগে তিনি ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী মেহমুদ হোসেন ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগ দেন। এরপরে ৩২ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন ব্যাংকে দায়িত্ব পালন করেন। এর মধ্যে তিনি প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মেহমুদ হোসেন দেশে-বিদেশে অনেক পেশাগত কর্মশালা ও সেমিনারে অংশ নেন। তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) একজন সদস্য ও বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য।
বিজ্ঞপ্তি