এনআরবি ব্যাংকের নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এনআরবি ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী মোহাম্মদ মাহতাবুর রহমান। এর আগে তিনি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি সৌদি আরবের মক্কায় তাঁর পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আল-হারমাইন পারফিউমসে জড়িত হওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি আল-হারমাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। মাহতাবুর রহমান দেশে হামিদিয়া টি কোম্পানি ও আল-হারমাইন হসপিটালের চেয়ারম্যান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্পনসর ও এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসের পরিচালক এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও বিয়ানীবাজার ক্যানসার হাসপাতালের ট্রাস্টি। তিনি দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি। মাহতাবুর রহমান দেশে ২০১২-১৩ থেকে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত উপর্যুপরি তিনবার সিআইপি নির্বাচিত হন।
বিজ্ঞপ্তি