প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনআরবি ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তাতিয়ামা কবির। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তাঁকে এ পদে নির্বাচিত করা হয়। তিনি জাপানের টয়োমা বিশ্ববিদ্যালয় থেকে জাপানি ভাষার ওপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি জাপানে গাড়ির ব্যবসা শুরু করেন। তাতিয়ামা কবির বর্তমানে অটো এক্সপোর্ট কোম্পানির প্রেসিডেন্ট। বিজ্ঞপ্তি