প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকের স্বাচ্ছন্দ্য ও সুবিধার কথা বিবেচনা করে এনআরবি ব্যাংক লিমিটেডের প্রধান শাখা স্থানান্তর করা হয়েছে ঢাকার গুলশান-১ নম্বরের ৮৯ গুলশান অ্যাভিনিউয়ের সিম্পল ট্রি আনারকলিতে। এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মাদ মাহতাবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান তাতিয়ামা কবির, ইসি চেয়ারম্যান এম বদিউজ্জামান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মাদ ইদ্রিস ফরাজি প্রমুখ। বিজ্ঞপ্তি