এনআরবি ব্যাংকের শাখা রাজশাহীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনআরবি ব্যাংক লিমিটেডের ২৬তম শাখা উদ্বোধন করা হয়েছে রাজশাহীতে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মেহমুদ হোসেন গত রোববার শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ অপারেটিং অফিসার ইমরান আহমেদ, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি