প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনআরবিসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইনসের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি হয়েছে। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এফআই অ্যান্ড এডিসি কাজী মো. সাফায়েত কবির এবং ইউএস বাংলা এয়ারলাইনসের ডেপুটি ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) সোহাইল মজিদ চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি কাজী মো. তালহাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তি অনুযায়ী এনআরবিসি ব্যাংকের সব ভিসা কার্ডহোল্ডার এখন থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের সব বিক্রয়কেন্দ্র থেকে তিন ও ছয় মাসের কিস্তিতে বিভিন্ন প্যাকেজ কিনতে পারবেন। বিজ্ঞপ্তি