প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনআরবিসি ব্যাংকের ‘এজেন্ট ব্যাংকিং’ কার্যক্রম সম্প্রতি উদ্বোধন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং এটুআই প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার। সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান ফরাছত আলী। উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী, আবু বকর চৌধুরী ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আদনান ইমাম প্রমুখ। বিজ্ঞপ্তি।