এনইউবি বাণিজ্য অনুষদের ওরিয়েন্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) বাণিজ্য অনুষদের শরৎকালীন সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য আনোয়ারুল করীম। প্রধান অতিথি ছিলেন ঔপন্যাসিক ও কালের কণ্ঠ-এর সম্পাদক ইমদাদুল হক মিলন। বিশেষ অতিথি এনইউবি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ এবং সম্মানিত অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য এ ডব্লিউ এম আবদুল হক। আরও ছিলেন ট্রেজারার মো. আনোয়ার হোসেন ও রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমদ সিদ্দিকী। বিজ্ঞপ্তি।