প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের (এনএফএল) শেয়ারহোল্ডারদের ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত সোমবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএফএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আবদুল মান্নান ভূঁইয়া। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইনামুল হক খান, পরিচালক রওশান আক্তার, আসিফ জহির, মারুফ আক্তার মান্নান, আরিফা কবির, ফাহিমা মান্নান, ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন এম নাছের প্রমুখ। শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে সমাপ্ত বছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেন | বিজ্ঞপ্তি