প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) উপাচার্য হিসেবে অধ্যাপক আতিকুল ইসলাম গত বৃহস্পতিবার যোগদান করেছেন। রাষ্ট্রপতি ও এনএসইউর আচার্য সম্প্রতি এই নিয়োগ অনুমোদন করেন। অধ্যাপক আতিকুল ইসলাম সর্বশেষ অস্ট্রেলিয়ার এডিথ কোয়ান ইউনিভার্সিটিতে সহ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইউনিভার্সিটি অব ক্যানবেরার বিজনেস অ্যান্ড গভর্নমেন্ট অনুষদের ডিন ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসে অধ্যয়ন করেন এবং ইউনিভার্সিটি অব সিডনি অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।