প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যম ব্যক্তিত্ব এবং ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে সম্প্রতি এক নৈশভোজের আয়োজন করে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ নৈশভোজে দুই শতাধিক অতিথি অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বেনজীর আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক এম শামসুর রাহমান, কোরিয়ার রাষ্ট্রদূত লি ইউন ইয়ং, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, এটিএন বাংলার পরিচালক মুনির হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিন সরকার। বিজ্ঞপ্তি।