এনএসইউয়ে 'নেতৃত্বের দৃষ্টান্ত' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের সংগঠন ইয়াং এন্ট্রাপ্রেনিউর সোসাইটি (ইয়েস)-এর আয়োজনে গত সোমবার ‘নেতৃত্বের দৃষ্টান্ত’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা ছিলেন দেশের অন্যতম সফল উদ্যোক্তা আনিসুল হক। তরুণ শিক্ষার্থীদের স্বপ্ন প্রতিষ্ঠায় উৎসাহী করে তুলতে তিনি নিজ জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বেনজীর আহমেদ, উপাচার্য আমিন ইউ সরকার এবং ইয়াং এন্ট্রাপ্রেনিউর সোসাইটির ফ্যাকাল্টি অ্যাডভাইজার হান্নান মিয়া। বিজ্ঞপ্তি।