এনএসইউয়ের ফার্মেসি বিভাগ পরিদর্শন করল কমনওয়েলথ প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথ ফার্মাসিষ্ট অ্যাসোসিয়েশনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ফার্মেসি বিভাগ পরিদর্শন করেছে। সিপিএ প্রেসিডেন্ট রেমন্ড এন্ডারসনের নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট এবং ফার্মেসি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মো. নাসির শাহরিয়ার এবং সিপিএ সেক্রেটারি রগার উড। এনএসইউ জনস্বাস্থ্য অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. হাসান মাহমুদ প্রতিনিধিদলকে স্বাগত জানান। বিজ্ঞপ্তি।