এনএসইউ-এর স্প্রিং সেমিস্টারের নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্নাতক স্প্রিং সেমিস্টারের নবীনবরণ বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরার নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাসেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর গৌর গোবিন্দ গোস্বামী। সম্মানিত অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ হাসেম ও রেহানা রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক, বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।