এনবিআর চেয়ারম্যানের মেয়াদ বাড়ল এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদের চাকরির মেয়াদ এক বছর বাড়ল। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়।২০০৯ সালে এপ্রিল মাস থেকে নাসিরউদ্দীন আহমেদ আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ২৯ অক্টোবর তাঁর অবসরে যাওয়ার কথা ছিল। তিনি বিসিএস ৮১ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।