এনবিআর বাজেট প্রস্তাব চেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাব চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৯ মার্চের মধ্যে বিভিন্ন চেম্বার ও বণিক সমিতিকে তাদের প্রস্তাব ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের কাছে পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি প্রস্তাবের একটি সফট কপি এনবিআরে পাঠাতে বলা হয়েছে। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট চেম্বার ও সমিতিগুলোকে বাজেট প্রস্তাবনা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে পাঠানোর পাশাপাশি একটি সফট কপি এনবিআরের ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইল ঠিকানা হলো nbrbudget2017@gmail. com। যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা সমিতির সদস্য নয়, তারা এনবিআরের প্রধান বাজেট সমন্বয়কারীর কাছে সরাসরি কিংবা ই-মেইলে বাজেট প্রস্তাব পাঠাতে পারবেন। শিগগিরই ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অংশীদার সংগঠনের সঙ্গে প্রাক্-বাজেট আলোচনা শুরু করবে এনবিআর।