এনবিআরের নতুন চেয়ারম্যান নজিবুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজিবুর রহমান
নজিবুর রহমান

পরিবেশ ও বনসচিব নজিবুর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল রোববার এ বিষয়ে আদেশ জারি করেছে। চুক্তিতে থাকা আগের চেয়ারম্যান গোলাম হোসেনের মেয়াদ শেষ হয় ৮ জানুয়ারি। এরপর গুরুত্বপূর্ণ এই পদে কে আসছেন তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এনবিআর থেকে বলাবলি হচ্ছিল, এবার প্রশাসন ক্যাডারের বাইরে গিয়ে এনবিআরের একজন সদস্যকে চেয়ারম্যান করা হতে পারে। গতকাল সকালে এনবিআরের সদস্য মো. ফরিদউদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল।