এনবিআরের নতুন সদস্য কাদের সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব নিয়েছেন আব্দুল কাদের সরকার। তিনি গত সোমবার নতুন পদে যোগ দেন। এর আগে তিনি কর অঞ্চল-১-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।এ ছাড়া আব্দুল কাদের সরকার বিসিএস ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি, বিসিএস-৮২ ফোরামের মহাসচিব এবং অফিসার্স ক্লাবের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৮২ সালে বিসিএস কর ক্যাডারে যোগ দেন। বিজ্ঞপ্তি।