এনবিআরের প্রাক্-বাজেট আলোচনা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আগামী অর্থবছরের (২০১৭-১৮) প্রাক্-বাজেট আলোচনা আজ বুধবার থেকে শুরু করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথম দিনে ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিআই) নেতারা প্রাক্-বাজেট আলোচনা করবেন।
এদিকে আগামীকাল বৃহস্পতিবার ব্যবসায়ী সংগঠনগুলোর ই-মেইলে বাজেট প্রস্তাব পাঠানোর সুযোগ শেষ হচ্ছে। সংশ্লিষ্ট চেম্বার ও সমিতিগুলো বাজেট প্রস্তাব ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে পাঠানোর পাশাপাশি একটি সফট কপি এনবিআরের ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইল ঠিকানা হলো nbrbudget 2017 @gmail. com।