এনবিআরের বাজেট আলোচনা শুরু ২৭ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬-১৭ অর্থবছরের প্রাক্-বাজেট আলোচনা ২৭ মার্চ থেকে শুরু করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলবে ১৫ মে পর্যন্ত। এবারে মোট ১৮টি প্রাক্-বাজেট আলোচনা সভা হবে। এসব আলোচনায় দেশের বিভিন্ন ব্যবসায়িক চেম্বার ও সমিতির পাশাপাশি অর্থনীতিবিদ ও গবেষকেরা অংশ নেবেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে (২০০৭-০৮) প্রথমবারের মতো এ ধরনের অংশগ্রহণমূলক প্রাক্-বাজেট আলোচনা শুরু করে এনবিআর। এরই ধারাবাহিকতায় এখন প্রতিবছরই প্রাক্-বাজেট আলোচনা হয়। এতে বিভিন্ন খাতের উদ্যোক্তারা বাজেট প্রস্তাব করেন, এ নিয়ে আলোচনা হয়।