এনবিএ ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এনবিএ) নতুন কমিটির অভিষেক সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে এনবিএর সঙ্গে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) একটি স্বাস্থ্য চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে এনবিএর নবনির্বাচিত কমিটির কাছে প্রিমিয়াম হেলথ কার্ড হস্তান্তর করা হয়। ফলে এনবিএর সদস্যরা বিশেষ মূল্যছাড়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, এনবিএর নবনির্বাচিত সভাপতি ও এনটিভির জ্যেষ্ঠ সংবাদ পাঠক মুনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি