প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ ওয়াদুদ ও ওয়াসিফ আলী খান সম্প্রতি পদোন্নতি পেয়ে ন্যাশনাল ব্যাংকের (এনবিএল) উপব্যবস্থাপনা পরিচালক বা ডিএমডি হয়েছেন। এর আগে জনাব ওয়াদুদ এ ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৮৪ সালে তিনি এ বি ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে দেন। ২০১০ সালে এনবিএলে যোগ দেন তিনি। জনাব ওয়াসিফ এর আগে এনবিএলের এসইভিপি ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকসে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনি ১৯৮৪ সালে এ ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগ দেন।
বিজ্ঞপ্তি