এনবিএলে নতুন দুই ডিএমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুস সোবহান খান ও শাহ্ সৈয়দ আবদুল বারী
আবদুস সোবহান খান ও শাহ্ সৈয়দ আবদুল বারী

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) দুই সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে আবদুস সোবহান খান ও শাহ্ সৈয়দ আবদুল বারী পদোন্নতি পেয়ে সম্প্রতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৪ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ন্যাশনাল ব্যাংকে যোগ দেন। আর শাহ্ সৈয়দ আবদুল বারী ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ওই বছরে আরব বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, প্রাইম ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
বিজ্ঞপ্তি