এনবিপিকে সেবা দেবে ডিএইচএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের (এনবিপি) গ্রাহকদের আন্তর্জাতিক নথিপত্র আদান-প্রদান সেবা দেবে আন্তর্জাতিক এক্সপ্রেস সেবাদানকারী প্রতিষ্ঠান ডিএইচএল এক্সপ্রেস। এ ব্যাপারে ঢাকার গুলশানে ডিএইচএলের কার্যালয়ে সম্প্রতি দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে। ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ডেসমন্ড কুইয়া এবং এনবিপির প্রধান অর্থ ব্যবস্থাপক মোহাম্মদ খবিরুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বিজ্ঞপ্তি