এনভয় টেক্সটাইলসের এজিএম অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনভয় টেক্সটাইলসের ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বুধবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম মুর্শেদি, পরিচালক তানভির আহমেদ, স্বতন্ত্র পরিচালক শেখ বশির আহমেদ ও কোম্পানি সেক্রেটারি সাইফুল ইসলাম চৌধুরী। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৩০ সেপ্টেম্বর সমাপ্ত বছরের জন্য ১২ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।