এনভয় টেক্সটাইলসের বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সামারাই কনভেনশন সেন্টারে গত শনিবার এনভয় টেক্সটাইলস লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম মুর্শেদী, পরিচালক তানভীর আহমেদ, শেহরিন সালাম ঐশী, স্বতন্ত্র পরিচালক আবুল কালাম আজাদ, এফসিএ ও কোম্পানি সেক্রেটারি সাইফুল ইসলাম চৌধুরী এসিএস। বিপুলসংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে ও সম্মতিতে সভায় নিয়মিত এজেন্ডাগুলো অনুমোদিত হয়। এ ছাড়া শেয়ারহোল্ডারদের জন্য ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বরে সমাপ্ত বছরের জন্য ১৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি।