এনভয় টেক্সটাইলস ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার একটি কনভেনশন সেন্টারে সম্প্রতি এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের (বাঁ থেকে তৃতীয়) সভাপতিত্বে কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়
ঢাকার একটি কনভেনশন সেন্টারে সম্প্রতি এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের (বাঁ থেকে তৃতীয়) সভাপতিত্বে কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়

এনভয় টেক্সটাইলস লিমিটেড ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের শেয়ারধারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে নগদে ১২ শতাংশ ও বোনাস শেয়ারে ৩ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে।
রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় কোম্পানির চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম মুর্শেদী, পরিচালক শেহরিন সালাম, স্বতন্ত্র পরিচালক আবুল কালাম আজাদ ও শেখ বশির আহমেদ এবং কোম্পানি সচিব সাইফুল ইসলাম চৌধুরী। বিজ্ঞপ্তি